ঢাকামঙ্গলবার , ১১ ফেব্রুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

হাসিনার দুঃশাসনের বি,এন,পির লড়াকু নেতা জনাব জাকারিয়া পিন্টু কারাগার থেকে মুক্তি।

yousuf
ফেব্রুয়ারি ১১, ২০২৫ ১২:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

পাবনার ঈশ্বরদীতে শেখ হাসিনার ট্রেনে হামলার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা জাকারিয়া পিন্টুসহ তিনজন কারাগার থেকে মুক্তি পেয়েছেন। সোমবার দুপুরে পাবনা জেলা কারাগার থেকে তারা মুক্তি পান। কারাগারের গেটে বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মীরা তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।মুক্তিপ্রাপ্ত অন্য দুই নেতা হলেন।

ঈশ্বরদী পৌর বিএনপি নেতা শহিদুল ইসলাম অটল ও যুবদল নেতা মোস্তফা নুরে আলম শ্যামল। কারাগার থেকে মুক্তির পর তারা পাবনা জেলা বিএনপির কার্যালয়ে যান। সেখানে জেলা বিএনপির নেতারা তাদের ফুল দিয়ে সংবর্ধনা জানান। পরে সংক্ষিপ্ত বক্তব্য দেন জাকারিয়া পিন্টু।সেখানেও জনস্রোত কে ধরে  রাখা যাচ্ছিলো না উপচে পড়া মানুষের ভীড় সকলের চোখে মুখে এক আনন্দ বিরাজ করছিল।

মামলার বিষয়ে জাকারিয়া পিন্টু বলেন, ‘এই মামলাটি সম্পূর্ণ ভুয়া। উদ্দেশ্যমুলক  আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের কারণে এই ঘটনা ঘটে। আমাদের কে  ফাঁসিয়ে দেওয়া হয়েছিলো। পরে আওয়ামী লীগ ক্ষমতায় এসে আবার উদ্দেশ্যমূলকভাবে

বিএনপির ৫২ জন নেতাকর্মীকে এই মামলায় কেংগারু আদালতও ফরমায়েশি রায় দেয়, যাতে ঈশ্বরদীতে বিএনপি শক্তিশালী হতে না পারে ঈশ্বরদীতে বি,এন,পি মাথা তুলে না দাড়াতে পারে কারামুক্তির অনুভূতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সবটুকু ভালোবাসা উপহার দেন

বিগত ১৯৯৪ সালে শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে গুলি ও বোমা হামলার ঘটনায় দায়ের  করা মামলায় জাকারিয়া পিন্টুসহ কয়েকজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয় তবে সম্প্রতি উচ্চ আদালতের রায়ে তাদের সাজা কমে মুক্তি পেয়ে জান

এই ঘটনায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। তারা মনে করছেন, এই মুক্তি তাদের রাজনৈতিক সংগ্রামে নতুন প্রেরণা যোগাবে।এবং পাবনা ঈশ্বরদীর মানুষ কতটা ভালোবাসাে জাকারিয়া পিন্টু কে তা আজকের  জনস্রোত দেখিয়ে দিয়েছে।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
এই সপ্তাহের পাঠকপ্রিয়
error: Content is protected !!