নায়িকাদের নাকি বয়স বাড়লে চলে না। বয়সই নির্ধারণ করে দেয়, পর্দায় কী ধরনের কাজ পাবেন তারা। তবে কাজ পাওয়ার সঙ্গে বয়সের এই সম্পর্কের কথা বেমালুম উড়িয়ে দিলেন বলিউড অভিনেত্রী সানি লিওনি।
এ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গত মাসে ৪২ বছরে পড়েছেন তিনি।তবে আদৌ কি বয়স হয়েছে সানির? নিজেই খোলসা করলেন। আগে বেশ কিছু অভিনেত্রী বলিউডে এই সমস্যা নিয়ে সোচ্চার হয়েছেন। একটু বয়স হয়ে গেলেই মনের মতো কাজ পাননি তারা। সানি কিন্তু এ সব নিয়ে ভাবেন না।তার মনে হয়, প্রত্যেকেরই অভিনব কিছু করার সুযোগ রয়েছে, নিজেদের দক্ষতা কাজে লাগিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে পারেন তারা।
ঠাট্টা করে সানি নিজের বয়স উল্টে নিয়ে বলেন, ‘উইকিপিডিয়া আর অন্যান্য ওয়েবসাইট দেখাচ্ছে যে, আমার বয়স ৪২ হলো। কিন্তু আসলে আমি এ বছর ২৪-এ পড়লাম।’
বয়স নিয়ে ব্যাপক চর্চা হয় বলিউডে
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
