রাজধানীর যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় একটি বাস থেকে ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসময় বাসচালক মো. হানিফ (৫৪) ও হেলপার মো. রানাকে (২৭) গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার (২৮ আগস্ট) এ তথ্য জানান অধিদপ্তরের ঢাকা মেট্রো দক্ষিণের মতিঝিল সার্কেলের পরিদর্শক মো. মিজানুর রহমান।
তিনি বলেন, ঢাকার বিভিন্ন প্রবেশপথ এবং বাস ও লঞ্চ টার্মিনালগুলোতে নজরদারি করা হয়। সোমবার ভোরে হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় ঢাকা-কক্সবাজার রুটের মারসা পরিবহনের একটি বাসে অভিযান চালানো হয়। এসময় ১২ হাজার পিস ইয়াবাসহ চালক ও হেলপারকে করা হয় গ্রেফতার।
এর আগে রিল্যাক্স পরিবহনের বাসে অভিযান চালিয়ে ৬ হাজার পিস ইয়াবাসহ দুজনকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যমতে ইয়াবাপাচারকারী চক্রের ঢাকা-কক্সবাজার রুটের কয়েকজন পরিবহন শ্রমিকের সন্ধান পাওয়া যায়। গোয়েন্দা নজরদারি বৃদ্ধির মাধ্যমে ভোরে ১২ হাজার পিস ইয়াবা জব্দ করে বাসটির চালক ও হেলপারকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ সূত্রে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা জানান, রানা কক্সবাজার থেকে ইয়াবা ঢাকার ফকিরাপুলে পৌঁছে দেওয়ার কাজ করতেন। কক্সবাজারের ডলফিন মোড় এলাকার মাদক ব্যবসায়ী মোহাফফর আকিব এই চক্রের হোতা। প্রতি চালানে ৫০ হাজার টাকা পেতেন তিনি।
গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যাত্রাবাড়ী থানায় একটি মামলা হয়েছে।