আন্তর্জাতিক প্রীতি ম্যাচে রাতে মাঠে নামছে ব্রাজিল। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন সেলেসাওদের প্রতিপক্ষ গিনি। এবারের ফিফা উইন্ডোতে ভিনিসিয়াস জুনিয়রের সমর্থনে বর্ণবাদবিরোধী প্রচারণার অংশ হিসেবে দু’টি আফ্রিকান দেশের সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে সেলেসাওরা।
ব্রাজিল ও গিনির ম্যাচটি অনুষ্ঠিত হবে স্পেনের বার্সেলোনার আরসিডিই স্টেডিয়ামে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় শনিবার (১৭ জুন) দিবাগত রাত দেড়টায়। সময়টা বড্ড খারাপই যাচ্ছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের। ২০২১ সালে আর্জেন্টিনার কাছে কোপা শিরোপা খোয়ানোর পর ২০২২ সালে কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়ার কাছে কোয়ার্টার ফাইনালে হেরে ছিটকে পড়া। বিশ্বকাপ পরবর্তী প্রীতি ম্যাচে মরোক্কোর কাছে পরাজয়।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
